ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন আজ।

ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের ৩১তম জন্মদিন আজ রোববার (২৫ অক্টোবর)। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান আইন পেশায় নিজের অবস্থান তৈরি করেছেন।

জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রত্যাশা, মেধা, আত্মবিশ্বাস, মানবিক মূল্যবোধ ও পেশাগত দক্ষতার সমন্বয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভবিষ্যতে আইন, সমাজ ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জাইমা রহমান

বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন। তাঁর দাদা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। দাদি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর নানা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং পরবর্তীকালে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে বেড়ে উঠলেও জাইমা রহমান আইন পেশাকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। আইন বিষয়ে শিক্ষা ও পেশাগত যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

 

লন্ডনে দীর্ঘ সময়, দেশে প্রত্যাবর্তন

জাইমা রহমানের শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসের শহীদ মইনুল রোডের পারিবারিক বাসভবনে। ২০০৮ সালে তাঁর বাবা তারেক রহমানের সঙ্গে তিনি লন্ডনে চলে যান। এরপর দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন তিনি।

 

আগামীর পথচলায় শুভকামনা

জন্মদিনে ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁদের প্রত্যাশা, পেশাগত দক্ষতা, ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার ও মানবিক মূল্যবোধের মাধ্যমে তিনি আগামী দিনে দেশের আইন, সমাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবেন।

 

শুভ জন্মদিন, ব্যারিস্টার জাইমা রহমান।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo