ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হাতীবান্ধায় বাঘ আতঙ্কে স্কুলে যাচ্ছে না শিক্ষার্থীরা, সীমান্তজুড়ে উদ্বেগ,কর্তৃপক্ষের অবহেলায় চার দিনেও ধরা পড়েনি।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাঘের আতঙ্ক কাটছে না। বাঘ প্রবেশের চার দিন পার হলেও সেটিকে আটক করা যায়নি বলে স্থানীয়দের দাবি। এতে সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। বাঘের ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ রেখেছে বলে জানা গেছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার ভারতের দিক থেকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাঘের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। বাঘটি কোথায় অবস্থান করছে, কোন পথে চলাচল করছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

বাঘের ভয়ে স্কুলে যাচ্ছে না শিক্ষার্থীরা-

বাঘের আতঙ্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে অনেক অভিভাবক তাদের একা বাইরে যেতে দিচ্ছেন না। ফলে ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ রেখেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বাঘটির অবস্থান শনাক্ত করে নিরাপদে উদ্ধার করা না গেলে আতঙ্ক আরও বাড়তে পারে। বিশেষ করে সকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং বিকেলে শিশুদের বাইরে চলাফেরা নিয়ে অভিভাবকেরা দুশ্চিন্তায় রয়েছেন। বন্য প্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত এদিকে হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় বন্য প্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—আবদুল ওহাবের স্ত্রী শরীফা বেগম (২২), মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং গমির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তাঁদের সবার বাড়ি আমঝোল এলাকায়। আহত তিনজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে আহতদের মধ্যে শরীফা বেগম ও আফসার হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক। তবে আহতদের ওপর হামলা চালানো প্রাণীটি বাঘ কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কনফার্ম হয় নাই। দ্রুত বাঘ উদ্ধারের দাবি বাঘের আতঙ্ক থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, প্রশাসন ও বন বিভাগ সমন্বিতভাবে অভিযান চালিয়ে বন্য প্রাণীটির অবস্থান শনাক্ত করবে এবং নিরাপদে উদ্ধার করবে। বন্য প্রাণী দেখলে সেটির কাছে যাওয়া, ধাওয়া করা কিংবা ভিড় করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo