ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে প্রেসক্লাবের সামনে কর্মসূচি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ, অবস্থান কর্মসূচি, সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি আয়োজন করা হয়েছে আজ রোববার (২৫ অক্টোবর)।

আন্দোলনকারীদের ব্যানারে চাকরি রাজস্বখাতে স্থানান্তর, ততদিন পর্যন্ত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, নতুন নিয়োগ বন্ধ রেখে কর্মরতদের অগ্রাধিকার, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং চাকরির মেয়াদ শেষে পেনশন ও গ্র্যাচুইটিসহ সরকারি সুযোগ-সুবিধা প্রদানের দাবি তুলে ধরা হয়।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি কলেজে বেসরকারিভাবে কর্মরত কর্মচারীরা চাকরির স্থায়িত্ব, বেতন-ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তাঁদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের মাধ্যমে কর্মসংস্থানের নিরাপত্তা ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

কর্মসূচির আয়োজক হিসেবে ব্যানারে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, ঢাকা মহানগর-এর নাম উল্লেখ রয়েছে।

আন্দোলনকারীরা তাঁদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo