এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে এবার মোট পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
ফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে ফলাফল নিয়ে নানা আলোচনা। যারা ভালো ফল করেছেন, তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অন্যদিকে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে হতাশা।