ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শাবনূর ও পূর্ণিমা দারুণ সময় কাটছে

অবসর যাপনের জন্য স্বামী ও সন্তানকে নিয়ে গত ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেন চিত্রনায়িকা পূর্ণিমা। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন এই চিত্রনায়িকা।স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে উমাইজাকে নিয়ে তিনি দেখা করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে। জানা গেছে, বর্তমানে সেখানেই অবস্থান করছেন পূর্ণিমা।যার কিছুটা হলেও প্রমাণ মেলে তার ফেসবুকে। দীর্ঘদিন পর দেখা, তাই সময়টাকে স্মরণীয় করে রাখতে দুই নায়িকাই এখন ঘুরে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে। গতকাল শুক্রবার শাবনূরের বাসা থেকে লাইভে আসেন দুই নায়িকা। শাবনূর জানান, পূর্ণিমা সিডনিতে এসেছে শুনে তাকে ‘হারিকেন জ্বালিয়ে’ খুঁজে বের করেন তিনি।পূর্ণিমা বলেন, ‘শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট । আপুর যন্ত্রণায় তখন আমরা কেউ পা রাখতে পারছিলাম না এবং কোনো ছবির ধারে-কাছেও যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম তখন আমাদের কোরিওগ্রাফার-ডিরেক্টর ছিলেন তারা বলতেন “কি এক্সপ্রেশন দাও শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। তার পায়ের যোগ্যতা তোমার নেই।” আমি তখন কর্নারে গিয়ে কান্না করতাম।’এ সময় আবেগাপ্লুতা হয়ে শাবনূর বলেন, ‘অনেকদিন পর পূর্ণিমাকে দেখে ভালো লাগছে। ওকে দেখে আমার চোখ দিয়ে পানি চলে আছে। ওকে দেখে আমার খুব ভালো লাগছে।’ 

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo