ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo