গতকাল ৩রা মে-২০২৩ রোজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত এ কর্মসুচি পালন হয়। বুড়িমারি স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের হয়রানি ও লাঞ্ছিত করার প্রতিবাদে "কলমবিরতি কর্মসুচি" পালন করা হয়েছে, এ সমায় চার ঘন্টা সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।

সিএন্ডএফ এজেন্ট কর্মচারী আসোসিয়েশনের মারফত জানা যায়, সিএন্ডএফ এজেন্ট কার্যক্রম করার জন্য প্রতিদিনেরমত গত মঙ্গলবার ভারত থেকে আমদানি করে আসা বিভিন্য পন্যের গাড়ির কাগজপত্র ও ফাইল যাচাইবাচাই ও গাড়ির বহির্গমন জন্য বুড়িমারি কাষ্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম রাব্বনির রুমে জমা দেন সিএন্ডএফ এজেন্টের কর্মচারীরা, এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম রাব্বনি সিএন্ডএফ এজেন্টের গাড়ির বহির্গমন পাস দিতে অস্মতি জানান। সিএন্ডএফ এজেন্টের কর্মচারীরা বুড়িমারি কাষ্টমসের সহকারী ডেপুটি কমিশনারের সিদ্ধান্তের কথা জানিয়ে বহির্গমন পাস চাইলে সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম রাব্বনি উত্তেজিত হয়ে ফাইল ও কাগজপত্র টেবিল থেকে কর্মচারীর দিকে ছুড়ে মারেন এবং সহকারী ডেপুটি কমিশনারের সিদ্ধান্তের কথা মানতে না রাজি জানায়। এ কারনে গত মঙ্গলবারো সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা বিকাল থেকে সন্ধ্যা ৭টা ৩০মিনিট পর্যন্ত কলমবিরতি কর্মসুচি পালন করে।
এ বিষয় সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম রাব্বনি বলেন ফাইল ছুড়ে মারারমত এ ধরনের কোনো ঘটনা ঘটেনাই, গতকাল সারাদিনে বুড়িমারি স্থলবন্দরে শতাধিক রপ্তানির মালবোঝাই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে ছিলো। সিএন্ডএফ এজেন্টের কর্মচারীর সাথে সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম রাব্বনির খারাপ ব্যাবহারের কারনে সিএন্ডএফ এজেন্ট কর্মচারীর আসোসিয়েশন এ কর্মসুচি পালন করে।
আগামি শনিবার বুড়িমারি কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারীর আসোসিয়েশন সদস্যদের নিয়ে দুইপক্ষে বসে বিষয়টি সামাধানের কথা আছে ।