ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কালাইরাগ -নংজুরি রোডে পাথর আমদানি কার্যক্রম শুরুর লক্ষে ভারত ও বাংলাদেশি ব্যাবসায়িদের মধ্যে আলোচনা হয়েছে

শাহ্জালাল এক্সপোর্ট ইমপোর্ট কোঃ লিঃ এর আমন্ত্রণে গত ১৩ মে-২০২৩ তারিখে  ভারতের মেঘালয় রাজ্যের  ৬ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে পরিদর্শনে আসেন। শাহ্জালাল এক্সপোর্ট ইম্পোর্ট কোঃ লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক,  আসাদুজ্জামান তাঁদেরকে স্বাগত জানায়। কালাইরাগ পাথর আমদানি অ্যাসোসিয়েশনের/ শাহ্জালাল এক্সপোর্ট ইমপোর্ট কোঃ লিঃ এর সদস্যেদের সাথে তাঁদের  আলোচনা হয়। গত  ১৪ মে -২০২৩ তারিখে  সিলেটের ,কোম্পানিগঞ্জ উপজেলার  কালাইরাগ আমদানি রুট পরিদর্শন করেন, এ সময় উপস্থিত ছিলেন কালাইরাগ পাথর ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের/ শাহজালাল এক্সপোর্ট ইমপোর্ট কোঃ লিঃ এর  সভাপতি -মোঃ সিরাজুল ইসলাম ও উক্ত অ্যাসোসিয়েশনের এবং শাহ্জালাল এক্সপোর্ট ইমপোর্ট কোঃ লিঃ কোম্পানির  সদস্য বৃন্দ ও  উপজেলা যুবলীগের আহবায়ক জনাব, আলাউদ্দিন, এছাড়াও  এলেকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন । প্রতিনিধি দলের সাথে কথা বলে জানা যায়,  তাঁরা এই কালাইরাগ-নংজুরি  আমদানি - রপ্তানি রুট নিয়ে খুবই আশাবাদি, তাঁরা  দীর্ঘদিন থেকে এই  এলসি ষ্টেশন নিয়ে কাজ করছে এবং অতি শিঘ্রই চালু হবে বলে  আশাবাদী। তাঁরা  আরো বলেন  এই এলসি ষ্টেশন থেকে তাঁদের পাথর কোয়ারি কাছাকাছি থাকায় কম পরিবহণ খরচে অধিক পরিমণে পাথর ( পাথর, বোল্ডার পাথর, চুনা পাথর) এক্সপার্ট করতে পারবেন । ব্যবসায়িক প্রতিনিধি দলটি গত ১৫ মে- ২০২৩ তারিখে পরিদর্শন শেষে ভারতে চলে যায়।

শাহ্জালাল এক্সপোর্ট ইম্পোর্ট কোঃ লিঃ এর আবেদন এর পেক্ষিতে সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ মৌজার মেইন পিলার ১১৫১ এর সাব পিলার (১১এস-১২এস) এলাকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের ইষ্ট খাসি হিলস, বড়পুঞ্জি, নংজুরি এলাকা থেকে পাথর (পাথর বোল্ডার, বোল্ডার পাথর, চুনাপাথর) আমদানির জন্য  জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছেন।এসআরও নং-৫ আইন/২০২৩/১৪০/ কাষ্টমস, তারিখ ১১ জানুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ।

ইতিমধ্যে এই রোড দিয়ে পাথর ( পাথর, বোল্ডার পাথর, চুনা পাথর) আমদানি কার্যক্রম চালুকরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে গত ৬ এপ্রিল-২০২৩ তারিখে নতি নং -০৮-০১-০০০০০-০৫৫.৩৭.০০১.২০.(অংশ-২)/৭২ একটি চিঠির মাধ্যমে  শাহাজালাল এক্সপোর্ট ইম্পোর্ট কোঃ লিঃ কোম্পানি ও কালাইরাগ ষ্টোন ইম্পোর্টার অ্যাসোসিয়েশন কে আমদানি কার্যক্রম চালু করার জন্য নির্দেশ দিয়েছে, চিঠিতে কাষ্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনার, সিলেট,জেলা প্রশাসক-সিলেটে সহ বিভিন্ন্য সংশ্লিষ্ট  সরকারি দপ্তরের নামসহ এই চিঠিতে অনুলিপি দেওয়ার জন্য উল্লেখ আছে।

শাহ্জালাল এক্সপার্ট ইমপোর্ট কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক,  আসাদুজ্জামান এর সাথে কথা বলে জানা যায় তাদের সরকারি যাবতীয় অনুমোদন সম্পন্ন হয়েছে। এবং জুন মাসের প্রথম সপ্তাহে এই  রোডে দিয়ে পাথর আমদানি শুরু হবে, এবং  আগামি অর্থ বৎসর ২০২৩-২০২৪ এ ফুল কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদী, তিনি আরো বলেন এই রোড দিয়ে দৈনিক ৫০০ ট্রাকের বেশি মালামাল আমদানি করার সক্ষমতা আছে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo