সোমবার (০৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের জগতবেড় ইউনিয়নের কালীরহাট এলাকা সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপার করার চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৬৯ মেখলিগঞ্জের রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু চোরাচালানকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যান।