সচ্ছ জবাবদিহি মূলক আচারন করলেই কি এই জাতী ক্ষমা করবে নুরুল হক নুরুকে??
সচ্ছ ও জবাবদিহি মূলক আচারন করলে এই জাতী নুরুল হক নুরুকে ক্ষমা করতে পারে!! ক্ষমা করবে কি না এই কথাটা দায়িত্ব নিয়ে বলতে না পারলেও, কিন্তু এই দায়িত্ব নিয়ে বলতে পারি যে নুরুল হক নুরু যেভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই জাতী নুরল হক নুরুকে একটা সময় হিরো আলমের মতো ট্রল করবে রাজনৈতিক মাঠে যে কেউ ব্যাবহার করবে। বর্তমানে হিরো আলম যে ভাবে সফল হইতেছে একই ভাবে নুরুল হক নুরু সফল হতে চায়!
বর্তমানে এই সমাজ বা জাতী হিরো আলোমের মতো নেতা/অভিনেতা ডিমান্ডিং করে না। ভাইরাল হওয়া এবং দূরত সফল হওয়ার ট্রেন্ড থেকে দূরত বের হতে না পারলে নুরুল হক নুরু যে উদ্দেশ্যে রাজনৈতিক মাঠে নেমেছেন তা হয়তো একান্ত ভাবে তিনিই নিজেই লাভোবান হবেন, সমাজ বা জাতীর কোন কাজে দিবে না,সেই সাথে জাতীয় রাজনিতিতে নুরুল হক নুরুর ফলাফল হবে হিরো থেকে জিরো।
হিরো আলমের সাথে যে তুলুনা করেছি হিরো আলমকে কঠাক্ক বা ছোট করার উদ্দেশ্য আমার না, হিরো আলম জায়গায় হিরো আলম সফল হয়েছে, হিরো আলমের যে ট্রেন্ড ব্যাবহার করে সফল হচ্ছে,যদি নুরুল হক নুরু একই ট্রেন্ড ব্যাবহার করেন তাহলে বেশিদূর যাইতে পারবে না, জাতী নুরুল হক নুরর কাছে লিগ্যাল প্রসিডিউর ব্যাবহার করে সমাজের যে কোন সংকটের সংগ্রাম সাথে লেগে থাকবেন এটা আশা করে। যদি কোন দেশি আদর্শ নুরুল হক নুরুর ভালো না লাগে, তাহলে Nelson mandela কে অনুসরণ বা অনুকরণ করতে পারেন, তাঁর মত আদর্শ নিজের মধ্য তৈরি করেন, তাহলে এই জাতীর কাজে দিবে এবং সেই সাথে নুরুল হক নুরু আপনি বড় মাপের নেতা হতে পারবেন এবং বড় মাপের নেতৃত্ব পাবেন। কোন আদর্শে নুরুল হক নুরু গণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন করবে, সেটা নুরুল হক নুরুর একান্ত ব্যাপার।
গণঅধিকার পরিষদ এই দলটি একান্তই নুরুল হক নুরুর, কারন তার কার্যক্রমে তা ফুটে উঠছে, একটা দল কোনদিন কারো একার সম্পত্তি হতে পারে না। এই গণঅধিকার পরিষদকে নুরুল হক নুরু নিজের আয়-উপার্জনের দল তৈরি করেছেন। যা এখন পর্যন্ত জাতীর কাছে গণঅধিকার পরিষদের মাধ্যমে নুরুল হক নুরুর অনৈতিক লেনদেন ও আচারণের প্রশ্নগুল বেশি বেশি উপস্থাপন হয়েছে।
নুরুল হক নুরু ভূলে গেলেও কিন্তুু জাতী কোন দিনও ভূলবে না নুরুল হক নুরুর উত্থান কোথায় থেকে হয়েছে। গণঅধিকার পরিষদ ও কোটা সংস্কার আন্দোলন দুইটা দুই রকম রেসিপি বা দুইটার দুই রকম জিনিস, কিন্তু সবসময় নুরুল হক নুরু মাঝে দেখা গেছে দুইটা একসাথে গুলিয়ে জাতীকে খাওয়াতে, কিন্তুু জাতী এতো বোকা না যে নুরুল হক নুরু জতোটা বোকা ভাবেন। কোটা সংস্কার আন্দোলন থেকে নুরুল হক নুরু যা পেয়েছেন, তা নুরুল হক নুরু কল্পনার থেকেও বেশি পেয়েগেছেন। এই কোটা সংস্কারকে পুজি করে আজ নুরুল হক নুরু নামের প্রথমে সাবেক VP শব্দটি ব্যাবহার করতে পারতেছে।
কোটা সংস্কার আন্দোলন দলমত নির্বিষেশে, ছাত্র সমাজ, ছোট- বড় জাতীর সবার আন্দোলন ছিলো এবং এটা সফল হয়েছে, এবং সফল হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো নুরুল হক নুরুর এটা জাতী জানে এবং জাতীর মনে থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সাথে মিল রেখে বর্তমানে সমায়ের নুরুল হক নুরুর যে আন্দোলন, সেই আন্দোলনের নামকরে অনৈতিক কার্যক্রম জরিয়েছে তা জাতীর কাছে পরিষ্কার। এই জাতী সচ্ছ ও জবাবদিহি নেতৃত্ব চায়।
মতামত-( জয়নুল আবেদীন রুবেল)