ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাংবাদিক মরহুম ইউনুস আলীর (৪৪) অকাল মৃত্যুতে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিট পরিবার গভিরভাবে শোকাহত।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সাথে এ দুর্ঘটনা ঘটে।

সাংবাদিক ইউনুস আলী (৪৪)  জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ করে শনিবার রাত সাড়ে ৮টার দিকেমোটরসাইকেল যোগে নিজ বাড়ি হাতীবান্ধায় ফেরার সময় পাথর বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান । দূর্ঘটনায় সাংবাদিক ইউনুস আলী  মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

 

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। তিনি লালমনিরহাট জেলা  রিপোর্টাস ইউনিটির সভাপতি ছিলেন । 

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo