ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গণমাধ্যমকেও নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র।

মুক্ত মতপ্রকাশ করাই গণমাধ্যমের কাজ। এমন কাজে জড়িত প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া যায় কি না, এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। কোন অভিযোগে কিংবা কোন মতপ্রকাশের কারণে নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এর মধ্যেই জানা যায়, ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে দেশের গণমাধ্যমেও। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা আসতে পারে তা জানা যায়নি।

জানা গেছে, গণমাধ্যমের নিষেধাজ্ঞা এর আগেও দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) ৬ কর্মকর্তা আর সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo