ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাঁধা রইল না ।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাঁধা রইল না । আজ এমন সিদ্ধান্ত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

লালমনিরহাট-১, হাতীবান্ধা-পাটগ্রাম আসনে ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের প্রার্থিতা বৈধ ও বহাল ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফুল বেঞ্চ। ফলে নির্বাচন করার পথে জনাব প্রধানের সকল বাধা চূড়ান্তভাবে অপসারিত হলো। উল্লেখ্য, প্রতিপক্ষ নৌকা প্রার্থীর সক্রিয় বিরোধিতার কারণে লালমনিরহাট রিটার্নিং অফিস ও নির্বাচন কমিশনে দেশের খ্যাতিমান ব্যাংকার, তিন ব্যাংকের সাবেক এমডি সর্বজনশ্রদ্ধেয় আতাউর রহমান প্রধানের প্রার্থিতা বাতিল করা হয়। এরপর তিনি হাইকোর্টের আশ্রয় নেন। হাইকোর্টে জনাব প্রধান তাঁর প্রার্থিতা ফিরে পান। ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতীক পাওয়ার অধিকার অর্জন করেন। অথচ প্রতীক বরাদ্দের সময় প্রতিপক্ষের লোকজন বিরোধিতা করেছিল।


হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে তারা আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল দায়ের করেন। আপিল শুনানির পর চেম্বার জজ আদালত তাদের আবেদন খারিজ করে দেন। এর ফলে আতাউর রহমান প্রধানের প্রার্থিতা আবারও বৈধ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo