ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বৃহস্পতিবার মাগুরায় এসেছিলেন মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরের পর থেকে শহরের নোমানী ময়দান, চৌরঙ্গিমোড়, পারল্লা স্কুল মাঠ ও শ্রীপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে সাকিব আল হাসানের সাথে নির্বাচনী প্রচারনায় অংশ নেন মাশরাফি। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, সাব্বির ও রনি তালুকদার এ সময় তাদের সঙ্গে ছিলেন। অপরদিকে, একই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সিরাজুস সায়েফিন পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লাঙ্গল মার্কায় ভোট চান। এছাড়া, মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর বীরেন শিকদার আড়পাড়া বাজারে গণসংযোগ করেছেন এবং একই আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. আখিদুল ইসলাম ব্যাপক প্রচার-প্রচারণা করেন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo