ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপির বহিষ্কৃত নেতার সৈয়দ এ কে একরামুজ্জামান জয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকার প্রার্থী বি এম ফরহাদ হোসেনকে হারিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান। রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে একরামুজ্জামান পেয়েছেন ৮৯ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ফরহাদ হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৬৩৩ ভোট। একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। এর আগে, এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে বেশ কিছু কেন্দ্রের ভোট বাতিল এবং ২১ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ৪০ জন প্রার্থী।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo