দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। একই সঙ্গে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন হয়েছে বলে জানান তিনি। সোমবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সাত জানুয়ারির এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ বিএনপির আন্দোলনে সমর্থন জানিয়েছেও বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় শেখ হাসিনার নেতৃত্বে টানা চারবার ক্ষমতায় যাচ্ছে দলটি। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত সর্বশেষ খবরে আওয়ামী লীগ ২২৫টি আসনে জিতেছে। সরকার গঠন করতে দরকার ১৫১ আসন।