ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভুক্তভোগী অসহায় ও খেটে খাওয়া দিনমজুর মোঃ তমিজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধার অভিযোগ।

মোঃ তমিজ উদ্দিন ও গ্রামবাসির বক্তব্য মতে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, তিনি আস্থার সহিত বলেন মুক্তিযুদ্ধের সময় ভারতে ট্রেনিং নিয়ে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি।

ঠিকানাঃ মোঃ তমিজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা, পিতাঃ মোঃ গুলু মোহাম্মদ, , গ্রাম- কুচলিবাড়ী , ডাকঘর- ললিতারহাট, থানা-পাটগ্রাম, জেলা-লালমনির হাট।

অভিযোগঃ
১) মোঃ তমিজ উদ্দিন ও গ্রামবাসির বক্তব্য মতে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, তিনি ধৃতার সহিত
বলেন যে মুক্তিযুদ্ধের সময় ভারতে ট্রেনিং নিয়ে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেন। তিনি বলেন
আমার ভারতীয় তালিকা নং ৪৩৬৭৩ এবং আমার উক্ত তালিকা ব্যাবহার করে সরকারি ভাতা ও সুযোগ
সুবিধা ভোগ করতেছে একই থানার, ইসলামপুর গ্্রামের অন্য আর এক তমিজ উদ্দিন,পিতার নাম- ভবর উদ্দিন।
২) ভুক্তভোগি মোঃ তমিজ উদ্দিনের অভিযোগ ভারতীয় তালিকা নং ৪৩৬৭৩ ব্যাবহারকারি তমিজ উদ্দিন
সে বিভিনড়ব্য দপ্তরে টাকার বিনিময় ভুয়া কাগজ তৈরি করে আমার ভারতীয় তালিকা নং ৪৩৬৭৩ ব্যাবহার
করে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করতেছে, আমি সরকারি ভাতা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইছি।
৩) ভুক্তভোগি মোঃ তমিজ উদ্দিনের বক্তব্য আমি যুদ্ধের সময় আমি যুদ্ধ করেছি- ৪৩৬৭৩ ভারতীয়
তালিকায় আমার এবং আমার পিতার নাম ভারতীয় তালিকায় উল্লেখ আছে, আমার পিতার নাম
গুলু মোহাম্মদ, কিন্তু যে আমার ভারতীয় তালিকা ব্যাবহার করতেছে তার পিতার নাম ভবর উদ্দিন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo