ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুড়িমারী এক্সপ্রেস নাম দিলেও, ট্রেন যাবে না বুড়িমারীতে।

দীর্ঘ প্রিতিক্ষার পরে গত ১২ই মার্চ দেশের উত্তোরের জনপথ পাটগ্রাম উপজেলার ভারত সিমান্তবর্তী বুড়িমারী স্টেশন থেকে উদ্বোধন কারা হয়, ট্রেনটি উদ্বোধনের দিন বুড়িমারী নিয়ে যাওয়া হয়, উদ্বোধনের দিন বুড়িমারী থেকে ঢাকায় ট্রেনটি ছাড়লেও আর বুড়িমারীতে যাবে না বুড়িমারী এক্সপ্রেস।  বুড়িমারী এক্সপ্রেস  চলবে লালামনির লালমনিরহাট-ঢাকার রুটে। জেলার অন্য চার উপজেলার মানুষ বিকল্প সাটল ট্রেনে চেপে  লালমনিহাটে এসে বুড়িমারী এক্সপ্রেস চড়বে। এতে দেখা যায় বুড়িমারী,পাটগ্রাম, হাতিবান্ধার মানুষের মাঝে আনন্দের থেকে বেশি অসন্তুুষ্টি, 

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে বুড়িমারীর এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বুড়িমারী -ঢাকা রুটে আন্তঃনগর একটি ট্রেন চালু করবেন, প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিদায়ী রেলমন্ত্রী একাধিকবার চালুর কথা বললেও আর চালু করা হয় নাই, এবার অনেক জল্পনাকল্পনা ছারিয়ে বুড়িমারী এক্সপ্রেস নামে চালু হলেও ট্রেনের সুবিধা থেলে বঞ্চিত হবেন বুড়িমারী সহ জেলার অন্য চারটি উপজেলার মানুষ। রেল কতৃপক্ষ জানায় ঢাকা- বুড়িমারী রুট ৫৩০ কিলোমিটার, একটি ইন্জিন দিয়ে টানা চলালানো সম্ভব নয়, এছাড়া আন্তঃনগর ট্রেন চলাচালাের জন্য পর্যাপ্ত পরিমানের অবকাঠামো ও বুড়িমারী থেকে লালামনিরহাট পর্যন্ত, কম্পিউটার টিকিং কাউন্টাের এখনো ব্যাবস্থা গড়ে উঠে নাই। 


গত ১২ই মার্চ বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে মাধ্যমে নতুন আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস নামে ট্রেনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। রেল কতৃপক্ষ আরে জানায় এটি একটি "খ" শ্রেনির ট্রেন,  ট্রেনটিতে ১৪টি কোচের আসন সংখ্যা হবে ৫৬৩ টি, ট্রেনটিতে এসি সিট, স্নিগ্ধা ও শোভন শ্রেনির আসন সংখ্যা থাকবে। ট্রেনটি ঢাকা- লালামনিরহাট রুটে সরাসরি চলবে ৪৪৬ কিলোমিটার, এবং লালমনিহাট- বুড়িমারী রুটে ৮৪ কিলোমিটার পথ যাত্রীদের চাপতে হবে শাটল ট্রেন,যা ঢাকা - লালমনিহাট রুটের ট্রেনের সময়ের সাথে সংযুক্ত থাকবে তবে ঢাকা-লালামনিহাট রুটে ভাড়ার সাথে লালমনিহাট- বুড়িমারী রুটের ভাড়া যুক্ত থাকবে না, যাত্রীদের কে বুড়িমারী - লালামনিরহাট রুটের আলাদাভাবে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে।
বুড়িমারী এক্সপ্রেস নামে ট্রেনটি সোমবার ছাড়া, রাত ৯:১০মিনিটে  লালমনির হাট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছারবে, এবং মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ৮:৩০ মিনিটে ঢাকা থেকে লালমনিহাট উদ্দেশ্যে ছাড়বে।
 

উদ্বোধনি অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম.পি, একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান  রুহুল আমিন বাবুল তার  উদ্বোধনি বক্তিতার সময় দাবি তুলেন আগামি ১ মাসের মধ্যে পৃর্ণাঙ্গ পথে ট্রেন চালু না হলে আন্দোলন করা হবে, সেই সময়ে রুহুল আমিনের বক্তব্য থামিয়ে  প্রধান অতিথি মোতাহার হোসেন এম.পি জানিয়ে দেয় ১ মাস নায়, আাগামি ৩ মাসের মধ্যে পৃর্ণাঙ্গ পথে ট্রেন চলবে বলে প্রতিশ্রুতি করেন। কিন্তুু  রেলওয়ের সুত্রে জানা যায় তিন মাসের মধ্যে উক্ত রুটের অবকাঠামো উন্নোয়নের কাজ শেষ করা কঠিন হবে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo