কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে ৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন চার জন। রাজধানীর উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক মিজানুর রহমান বলেছেন, নিহত চার জনের মধ্যে দু’জন শিক্ষার্থী। দু’জনের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়াও ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী, রামপুরায় এক পথচারী, সাভারে এক শিক্ষার্থী, নরসিংদীতে এক স্কুল ছাত্র এবং মাদারীপুরে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাজেট সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর বাংলাদেশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজি সরকার, হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি আইনমন্ত্রী বলেছেন, কোটা সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত। এ বিষয়ে আপিল বিভাগের শুনানি এগিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজি সরকার, হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত যখন চাইবে, তখনই তাদের সঙ্গে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্দোলনকারীদের আলোচনার বার্তাকে প্রধানমন্ত্রী যে স্বাগত জানিয়েছেন, সে কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেছেন, “তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে, মানে আইন মন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসব। “আমরা এটাও বলতে চাই, তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি।” কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবরোধ-সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের টানেলে প্রেস ব্রিফিংয়ে আসেন আইন মন্ত্রী। তিনি বলেন, কোটা সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত। কোটা নিয়ে পরিপত্র বাতিলের হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সরকার যে আপিল করেছে, তার শুনানি এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গত কয়েক দিনের সংঘাত ও প্রাণহানির সার্বিক ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতেও প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে।