ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পুকুরে গোসল করতে গিয়ে পা‌নিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

লালমনিরহাটে, পাটগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল  ১১.৩০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পাটগ্রাম থানার, কুচলিবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পাড়ার নিবাসি  মো. রাবিউল ইসলামের দুই  ছেলে  মিলন (৯) ও মুজাহিদ  (৭),

পরিবার সুত্রে জানা যায় দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু মিলোন ও মুজাহিদ। একপর্যায়ে তারা ডুবে যায়। দীর্ঘসময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখেন। দ্রুত উদ্ধার করা হলে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে যানান পরিবারের সদস্যরা।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo