বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্যর এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেন। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান আমেরিকার ৪৫তম এই প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’।
স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রতিটি দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব।’
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৬৭টি ইলেকটোরাল কলেজ। কমলা হ্যারিসের ঝুলিতে ২২৪টি। আর মাত্র তিনটি ইলেকটোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প।
তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন আগামী বছরের ২০ জানুয়ারি।