ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ।

৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এ কথা বলেন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করে ৯০–এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা। ছোটখাটো সমস্যা নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে কি হিন্দু সম্প্রদায় তিন মাস ধরে বসবাস করে, নাকি স্বাধীনতার পর থেকে অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে তারা বসবাস করে?’ ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বলতে কিছু নেই। এ দেশের নাগরিকের পরিচয় বাংলাদেশি। অতএব সবাই বাংলাদেশি। কেন এই ভেদাভেদ? ১৮ কোটি বাংলাদেশি ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশই ষড়যন্ত্র করে সফল হতে পারবে না।’ দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারা চেষ্টা করবে, বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, বিভেদ সৃষ্টির জন্য। যত দ্রুত সম্ভব সংস্কার করার দাবি জানান খন্দকার মোশাররফ হোসেন। সংস্কারের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া অগ্রাধিকার হওয়া উচিত বলেন তিনি

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo