ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
"আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু" ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

লালামনিরহাট জেলার- হাতিবান্ধা উপোজেলায় "আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু ফুটবল টুর্নামেন্টের" ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর-২০২৪) বিকেলে উপজেলার হাতিবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টংভাঙ্গা ইউনিয়ন যুব বিভাগ শাখার উদ্যোগে হাজার হাজার দর্শকে উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আয়োজনে করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুইটি দল অংশগ্রহণ করে হাতিবান্ধা ফুটবল একাদশ বনাম পারুলিয়া ফুটবল একাদশ।

অনুষ্ঠানের প্রধান অথিতি হিসাবে ছিলেন আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু, শুরা সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর ও ইন্ডাস্ট্রি এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং লালামনিরহাট-১ হাতিবান্ধা-পাটগ্রাম সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী পদপ্রার্থী।

 বিশেষ অথিতি ছিলেন প্রভাষক হাসেন আলী,আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাতিবান্ধা উপজেলা শাখা, প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মান্নান,সভাপতি, যুব ও ক্রিয়া বিভাগ, লালামনিরহাট জেলা শাখা, জনাব মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাতিবান্ধা উপজেলা শাখা, জনাব মোঃ শাহেদুল আলম নিরো, সহকারী সেক্রেটারি,জামায়াতে ইসলামী, হাতিবান্ধা উপজেলা শাখা, জনাব মোঃ হাবিবুর রহমান সাতা, সাবেক চেয়ারম্যান,৪ নং টংভাঙ্গা ইউনিয়ন পরিশোধ, ও জনাব মোঃ ডাঃ জাহাঙ্গীর আলম, সভাপতি,  যুবো ও ক্রিয়া বিভাগ,হাতিবান্ধা উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আশরাফুজ্জামান

 টুর্ণামেন্ট'র ফাইনাল খেলাকে আকর্ষণ বাড়াতে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গের রংপুরের ভাষার হাস্যরসাত্মক ক্ষেত কন্টেন্ট ক্রিয়েটর "তালেব ভাইজান" এবং দুই দলে হয়ে খেলেছেন কয়েকজন নাইজেরিয়ান ভাড়া করা খেলোয়াড়।

"আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু" ফুটবল টুর্নামেন্ট-২০২৪  ফাইনাল খেলার ফলাফল পারুলিয়া একাদশ ১-০ গোলে জিতে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কদিন ধরে অটো ভ্যান গাড়িতে মাইকিং করে রঙিন প্রচ্ছদে পোষ্টার সাটিয়ে খেলার খবর প্রচার করা হয়েছে।  ফাইনাল খেলার দিনে পাটগ্রাম-হাতিবান্ধা ফুটবল প্রেমিদের মাঝে এবং আশপাশের থানা জেলা শহরের মানুষের মধ্যে উৎসাহ ছিল অনেক। দুপুর থেকে ঘেরা স্কুল মাঠের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন উৎসুক দর্শনার্থীরা। খেলা শুরুর ১ ঘণ্টা আগে থেকে দর্শনার্থীরা মাঠে ঢোকেন। মাঠের বাইরে  শত শত মানুষের আনাগোনায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলা চলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, মাঠে জায়গা না পেয়ে কেউ কেউ গাছের ডালে, বিল্ডিং এর ছাদে এবং টিন শেডের চালার উপরে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে, খেলা শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। খেলা শেষে উভয় দলকে ট্রফি দিয়ে সম্মানিত করে অনুষ্ঠানের প্রধান অথিতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo