ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জমজমাট আয়োজনে পাটগ্রামে এক মাস ব্যাপি "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট" এর আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, শিরোপা জিতেছে "পাটগ্রাম উপজেলা ফুটবল একাদশ"।

পাটগ্রাম পৌর বিএনপি'র আয়োজনে পাটগ্রাম সাহেব ডাঙ্গা স্টেডিয়াম মাঠে ২১শে জানুয়ারি রোজ সোমবার দুপুর ২টায় বিপুল দর্শক সমাগমে জমজমাট আয়োজনে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪" এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট রংপুর বিভাগের বিভিন্ন জেলার ১৬ টি দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুইটি দল অংশগ্রহণ করেন পাটগ্রাম উপজেলা ফুটবল একাদশ বনাম রংপুর স্যান্টস ক্লাব রংপুর।

গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের" শুভ উদ্বোধন করবেন বি.এন.পি (BNP) জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাটগ্রাম হাতীবান্ধা এলাকার সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। ফাইনাল খেলা শেষে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে পুরষ্কার বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলার বি.এন.পি. (BNP) এর সংগ্রামী সভাপতি সাবেক সফল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

খেলা শেষে দুই দলকে ট্রাপি ও বিজয়ী দলকে ১ লক্ষ টাকা এবং রানার্সআপকে ৫০ হাজার টাকার পুরুস্কার দেওয়া হয়।

টুর্ণামেন্ট'র ফাইনাল খেলাকে আকর্ষণ বাড়াতে খেলা শেষে মেগা কনসার্ট এর আয়োজন করা হয়েছে। মেগা কনসার্টে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্প মনির খান ও নৃত্য পরিবেশেন করেন এক ঝাক নৃত্য শিল্পী।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo