৫ই আগস্ট এর পর থেকে রাজনীতি'কে আরও আকর্ষণীয়, আরও বেশী উত্তেজনাপূর্ণ করে তুলতে নতুন যে কয়টি শব্দের উপাদান যোগ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে- মাস্টারমাইন্ড, মেটিকুলাস ডিজাইন, খুনি-ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দোসর। এই শব্দগুলর এখন বাংলাদেশ রাজনীতিতে অনেক গুরুত্ব। এর মধ্যে ৫ই ফেব্রুয়ারি তারিখে আর একটি উপাদান যোগ হয়েছে "বুলডোজার-৩২"
উক্ত উপাদানগুলর সহজ অর্থ বুঝার চেস্টা করি, কারন বর্তমানে রাজনৈনিক বুলিতে কিংবা প্রবন্ধ গল্পে না থাকলে জমে না।
মাস্টারমাইন্ড:- মাস্টারমাইন্ড হলো যে পরিকল্পনাবিদ বা পরিকল্পনাকারী!
মেটিকুলাস ডিজাইন:- অতিসতর্কতা বা সুবিবেচনাপূর্ণ ভাবে কোন একটি কাজকে সম্পূর্ণ করা।
ফ্যাসিবাদ:-ফ্যাসিবাদ হলো একটি রাজনৈতিক মতাদর্শ যা ক্ষমতার কেন্দ্রীকরণ এবং ব্যক্তিস্বাধীনতার দমনকে সমর্থন করে!
খুনি-ফ্যাসিস্ট:- খুনি-ফ্যাসিস্ট মানে হলো মানুষকে হত্য করে কর্তৃত্ববাদী শাষন করা !
ফ্যাসিবাদের দোসর : ফ্যাসিবাদের সহযোগী!
"বুলডোজার-৩২:- ৫ই ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে ধানমন্ডি ৩২ নম্বরসহ প্রায় সারা দেশে বুলডোজার দিয়ে ‘অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা ঘঠনার সারমর্ম।
মাস্টারমাইন্ড, ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দোসর এই শব্দগুল মাত্র রাজনীতি'কে আকর্ষণীয়, উত্তেজনাপূর্ণ করতে সীমাবদ্ধ থাকবে। কিন্তুু বুলডোজার-৩২ ব্যাবহার এর সীমাবদ্ধ থাকবে কি না এটা আশা করা যায় কি না এটা প্রশ্ন!
তবে যত ৫ তারিখের নানান ঘটনার মধ্যে যেমন ফেব্রুয়ারি ২০১৩ : গণজাগরণ মঞ্চ।৫ মে ২০১৩ : শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি।৫ জানুয়ারি ২০১৪ : একতরফা সংসদ নির্বাচন।৫ আগস্ট ২০২৪ : শেখ হাসিনার পতন, তেমনি "বুলডোজার -৩২" ঘটনা জরিয়ে রাজনৈনিক খোরাক হয়ে থাকবে এটা বলা যেতে পারে।
বর্তমানে বুলডোজার-৩২ অভিযানের সাফল্যের ক্রেডিট কোন রাজনৈনিক দল না নিলেও বুলডোজার-৩২ অভিযান কার আস্কারায় হচ্ছে আর কে উস্কানি যুগিয়েছে এটা মোটামোটি মানুষ বুঝেছে তাই এই বিষয়টা অপ্রাসঙ্গিক কারন এটা অনভিপ্রত বা অনাকাঙ্ক্ষিত।
তবে এই বুলডোজার অভিযান বা কর্মসূচি চলছে সারাদেশেই। এই বুলডোজার পারবে কি পূরানো এক রাজনৈনিক মতাদর্শ কে সারা দেশ থেকে মাঠিতে মিষিয়ে দিতে ! তবে নতুন মতাদর্শগুল গুনগত ভালো মানের হয় তবে অবশ্যই গণতন্ত্র এর জন্য স্বাস্থ্যকর পরিবেশ আনবে এবং চ্যালেঞ্জটা সহজ হবে। আর যদি নতুন মতাদর্শ গণতন্ত্রের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠে তবে অনেক চ্যালেঞ্জ হবে নির্মূল করতে। বুলডোজার অভিযান যদি পূরানো রাজনৈনিক মতাদর্শকে মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে নির্মূল করতে না পারে,তাহলে বুলডোজার এর ব্যাবহার কালক্রমে রাজনীতি'কে আরও বেশী উত্তেজনাপূর্ণ করবে এবং যাহা গণতন্ত্রের জন্য আরো বেশি অসাস্থ্যকর হবে।