লালমনিরহাট, পাটগ্রাম উপজেলার, কুচলিবাড়ি ইউনিয়নে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ মাঠে ছাত্র ও যুব সমাজের আয়জনে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিতিত ছিলেন কুচলিবাড়ি ইউনিয়নের বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্কুলের ছাত্র-ছাত্রী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ ওয়ালিউর রহমান সোহেল, প্রধান শিক্ষক পানবাড়ি উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ও মোঃ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মোমিনপুর উচ্চ বিদ্যালয়।
আমন্ত্রিত অথিতি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ শওকত আলী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কুচলিবাড়ি ইউনিয়ন শাখা। জনাব আনিচুর রহমান (পাভেল) সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কুচলিবাড়ি ইউনিয়ন শাখা।
জনাব মাওলানা আজম আলী, সি.সহসভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুচলিবাড়ি ইউনিয়ন শাখা জনাব মাওলানা রবিউল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা মাশায়েখ বিভাগ,কুচলিবাড়ি ইউনিয়ন শাখা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ শহীদুল ইসলাম, প্রাধান শিক্ষক, ললিতারহাট উচ্চ বিদ্যালয়।

সভায় বক্তারা বলেন, ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর পর তারা কার কার সাথে চলাফেরা করে, স্কুল ফাঁকি দেয় কিনা, সঠিকভাবে লেখাপড়া করে কিনা সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। স্কুলের ছাত্রীদের যাতায়াতের পথে বকাটেরা ইভটিজিং বা তাদের সাথে কোন প্রকার অসৎ আচরণ করে কিনা সে বিষয়গুলি শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে। বক্তারা বলেন, ইভটিজারদের কোন প্রকার ছাড়া দেয়া হবে না। কেউ যদি ছাত্রীদের সাথে বাজে আচরণ করে তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়ার পরামর্শ দেন। পাশাপাশি বাল্যবিবাহ থেকে বিরত থাকতে অবিভাবকদের অনুরোধ জানান বক্তারা।

বক্তারা আরো বলেন মাদক এবং জুয়া থেকে তরূণ সমাজকে মুক্ত রাখতে সবার আগে পরিবারকে সচেতন হতে হবে। ব্যস্ত বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের অবশ্যই সন্তানকে সময় দেওয়া উচিত। তারা কি করছে কোথায় যাচ্ছে সে ব্যাপারেও নজর দিতে হবে। কেউ মাদকে আসক্ত হলে শুধু ওই পরিবার নয়, পুরো সমাজ এবং দেশও ক্ষতিগ্রস্থ হয়। তাই মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ, রাষ্ট্র এক সঙ্গে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি মোঃ ওয়ালিউর রহমান সোহেল তার বক্তব্যে বলেন সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধুমাত্র থানায় গিয়ে বা পুলিশের দ্বারা এসব সমস্য সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোরগ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা সম্বভ না।