ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছাত্রদের দলের নাম হতে যাচ্ছে "গণতান্ত্রিক নাগরিক শক্তি"! ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কমেটি!

নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের। আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে।দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির কিছু পদ নিয়ে এখনো ঘষামাজা চলছে দলের অভ্যন্তরে। কেন্দ্রীয় কমিটিতে সব ধর্ম, জাতি, গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করতে সরব একটি অংশ। বিশেষ করে গণ-অভ্যুত্থানের অন্যতম শক্তি নারীদের গুরুত্বপূর্ণ পদে না রাখা নিয়েও আলোচনা-সমালোচনা হচ্ছে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অভ্যন্তরে। এ ছাড়াও শীর্ষ পদ নিয়ে টানাপড়েনের মধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রআন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo