ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।

আজ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ। আজ বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

সারা দেশের ন্যায় লালমনিরহাটেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। লালমনিরহাটে কালেক্টরেট মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দেন লালমনিরহাট জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মো তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট। সহ আরও উপস্থিত ছিলেন জনাব, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি,জেলা বিএনপি লালমনিরহাট। উক্ত দিবস উপলক্ষে প্রধান অতিথি, বিশেষ অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo