ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এবারে আবহাওয়া অনুকূলে না থাকায় এবং বিজ কোম্পানির প্রতারণায় পাটগ্রাম উপজেলার ভুট্টার চাষিরা ক্ষয়ক্ষতির সম্মুখে।

চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী ছিলো পাটগ্রাম উপজেলার ভুট্টার চাষিরা। কিন্তুু বিপত্তি ঘটে বিজ কোম্পানির প্রতারণায়, কৃষকের ভুট্টার ফলনি জমিতে গাছ আছে ভুট্টা নাই, ভুট্টার বিজ বোপনের ৯০ থেকে ১০০ দিন পার হলেও গাছে ভুট্টার ফলন ধরে নাই, কারন হিসাবে চাষিরা জানায় কয়েকটা ভুট্টার বিজ কোম্পানি খারাপ জাতের বিজকে ভালো জাতের বলে উচ্চ মূল্যে বাজারে বিক্রয় করেছে কৃষকের কাছে।

পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের কৃষক সিমুল হোসেন জনতার কলম কে জানায়, আমরা গত বছরের তুলুনায় এবার বেশি ভুট্টার বিজে মাইর খাইছি, ১০০ টা বিজের মধ্যে ৪০-৫০ টা বিজের গাছ আছে কিন্তুু ফল নাই।

পাটগ্রাম উপজেলায় অন্যান্য চাষিদের মাঝে খোজ নিয়ে জানা যায় ভুট্টার বিজ ও সারের দাম বেশি থাকায় গত বছরের তুলনায় এবার ভুট্টার চাষের খরচ বেশি হয়েছে তারপরেও এবছর কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হয়েছে। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গপ্ফার জনতার কলমকে জানায়, গত বছরের চাইতে এবার ৪ শত ৮০ হেক্টর জমিতে বেশি ভুট্টা আবাদ করেছেন কৃষকরা। গত বছর পাটগ্রাম উপজেলায় ১৩ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। এবার পাটগ্রাম উপজেলায় ভুট্টার আবাদ হয়েছে ১৩ হাজার ৪৮০ হেক্টর জমিতে।

এদিকে এবারে আবহাওয়া অনুকূল না থাকায় ব্যাপক হারে ভুট্টার ক্ষয় ক্ষতি হয়েছে, গত কয়েকদিনে পাটগ্রাম উপজেলায় কালবৈশাখীর ঝড়ে শত শত হেক্টর জমির ভুট্টার গাছ ভেঙ্গে গেছে, এবং মাঠিতে শুয়ে আছে। এতে ভুট্টার ফলন কম হবে বলে কৃষকরা আশঙ্কা করছে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo