ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমার সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর তিস্তা ৬১ বিজিবির পক্ষ থেকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

নিহত হাসিবুল ইসলাম নামের ২২ বছর বয়সী ওই বাংলাদেশি সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পরিবারের লোকজন জানায়, সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। ঘাস কাটার এক পর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই খুব কাছ থেকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে হাসিবুল। এরপর রাইফেলের বাট দিয়ে তাকে আঘাত করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশিকে গুলি করার ঘটনায় বিজিবির আহবানে বিকেলে ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরৎ চাওয়া হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, গুলিবিদ্ধ বাংলাদেশিকে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo