লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে টানা ৫ দিন ধরে পাটগ্রামে রেলপথ অবরোধ করে নানা কর্মসূচি পালন করছেন পাটগ্রাম এলাকাবাসী। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে চলাচলকারী আরও চারটি ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে।
গত সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আন্দোলনকারিরা। পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি এ টি জে সিদ্দিকী আজকে জানান, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লালমনিরহাট- বুড়িমারী রেলপথে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে, এবং পাশাপাশি আগামি সোমবার থেকে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি এ টি জে সিদ্দিকীর সভাপতিত্বে রেলস্টেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান, আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি ওয়ালিউর রহমান, অধ্যক্ষ শওকত হায়াত প্রধান, সমাজকর্মী জাহাঙ্গীর কবির, পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আবদুল আকবার বিন আফসার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বুড়িমারী থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে।
এদিকে লালমনিরহাট-বুড়িমারী রুটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। এসব ট্রেনে বুড়িমারী ,পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা,ভোটমারি,তুষভান্ডার ,কাকিনা, আদিদমারী ,লালমনিরহাট, রংপুর ও ঢাকা সহ বিভিন্ন জেলায় যাত্রী সাধারণ চলাচল করে থাকে।

এদিকে সরকার আন্তঃনগর ট্রেন "বুড়িমারী এক্সপ্রেস নাম দিলেও, ট্রেনটি বুড়িমারী থেকে চলাচল করে না,এটি লালামনিরহাট -ঢাকা রুটে চলাচল করে। এর আগে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করেন পাটগ্রাম -হাতিবান্ধার স্থানীয় লোকজন আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি চালু করার জন্য। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ অন্তত পাঁচবার দিন-তারিখ উল্লেখ করে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে চালুর প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত ট্রেনটি চালু না হওয়ায় আবার অবরোধের ডাক দেন পাটগ্রাম "সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে পাটগ্রাম এলেকাবাসি।
"জনতার কলম" এর পক্ষ থেকে বুড়িমারী-লালামনিরহাট রেলপথ ও মহাসড়কে অবরোধ ও জনসাধারনে ভোগান্তির বিষয়ে ঢাকাগামী আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে চালুর পদক্ষেপ নিয়েছেন কি না জানার জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপকে মোঃ লিয়াকত শরিফ খান এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে, মুঠোফোন রিসিভ করেন নাই তিনি। এদিকে মোঃ আনারুল ইসলাম রাজু, লালামনিরহাট -১ ( পাটগ্রাম- হাতিবান্ধা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মননীত সংসদ সদস্য প্রার্থী ঢাকাগামী আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে সরাসরি চালুর বিষয়ে তার ভেরিফাইড ফেজবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সম্পন্ন করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, টেকনিক্যাল ইস্যু সমাধান করে দ্রুততম সময়ের মধ্যে ট্রেনটি চালু করা হবে।
"জনতার কলম" এর পক্ষ থেকে লালামনিরহাট -১ ( পাটগ্রাম- হাতিবান্ধা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মননীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনারুল ইসলাম রাজু সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পাটগ্রাম- হাতিবান্ধা এলেকার রেলপথে ভোগান্তিতে জনসাধারনে হয়ে রেলরেলওয়ে কর্তৃপক্ষ সাথে আলোচনা অব্যাহত আছে, আন্দোলনকারিরা যেন কোনপ্রকার অপ্রতিকর ঘঠনা না ঘঠায়, আন্দোলনকারিরা জনদূর্ভোগের বিষয়টা যেন মাথায় রাখে। শান্ত থেকে দাবি আদায়ের সাথে একমত পোষন করেন তিনি।