ঢাকা, বাংলাদেশ ।     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ও রেলপথ অবরোধ চলছে।

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে টানা ৮ দিন ধরে পাটগ্রামে রেলপথ অবরোধ এবং আজ থেকে মহাসড়ক অবরোধ করে নানা কর্মসূচি পালন করছেন পাটগ্রাম এলাকাবাসী। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে চলাচলকারী আরও চারটি ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে,সেই সাথে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ আছে, লালামনিরহাট বুড়িমারী মহাসড়কে দির্ঘ্য যানজট সৃষ্টি হয়েছে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo