ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জামালগঞ্জে মে দিবসে কর্মচারী ও শ্রমিকদের ৫ দফা বাস্তবায়নে মানববন্ধন।

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের কর্মচারী ও শ্রমিক কল্যাণ সংসদের সদস্যগণ (১মে ২০২৫)রোজ বৃহস্পতিবার সকাল ১০-৩০ ঘটিকায়, মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ সংসদের সভাপতি জনাব আনোয়ার আলী ও সাধারণ সম্পাদক অনুপম তালুকদার সজীব, সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্ত পাল,সাচনা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সহ শ্রমিক ও কর্মচারীগন।

মানববন্ধনে কর্মচারী ও শ্রমিক কল্যাণ সংসদের সভাপতি আনোয়ার আলী বলেন, বহুদিন যাবত সাচনা বাজারের বণিক সমিতি ,আমাদেরকে আশ্বাস দিয়ে আসছেন আমাদের এই পাঁচ টি দাবি- 

১: প্রতি সপ্তাহে অন্তত একদিন ছুটি দিতে হবে। ২: প্রতিদিন ৮ ঘন্টার বেশি কাজ করালে, অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। ৩: দুইটি ধর্মীয় উৎসবে, ভাতা সহ ছুটি দিতে হবে। ৪: মে মাসের ১ তারিখে, মে দিবস পালনের ছুটি দিতে হবে। ৫: কর্তব্যরত অবস্থায়, কোনো প্রকার দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থ হলে, মালিক পক্ষ কর্তৃক সুব্যবস্থা নিতে হবে। কিন্তু

দুঃখের বিষয় বেশ কয়েক বছর যাবত আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন ! তবে কার্যকরি কোনো পদক্ষেপ এখনও পাওয়া যায় নি। বণিক সমিতির সাধারণ সম্পাদক অনুপম তালুকদার সজীব বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক তাদেরকে একাধিকবার নোটিশ এর মাধ্যমে তাগিদ দেওয়া হলেও শুধু সময় ক্ষেপণ করছেন। এটা সত্যি আমাদের শ্রমিকদের জন্য হতাশাজনক। এসময় শ্রমিকদের পক্ষে অন্য বক্তারা বলেন, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেদিন অনেক শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্য থেকে ৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। আমাদের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাজার সহ কোনো বাজারেই শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে নেই কোনো পদক্ষেপ। অথচ দ্বারা বাহিক ভাবে এই আন্দোলন করে আসছি আমরা জামালগঞ্জের কর্মচারী ও শ্রমিকেরা।

সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্র পাল বলেন, আমরা শ্রমিকের দুঃখ লাঘবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ নিব। এবিষয়ে উপজেলা প্রশাসন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছে এবিষয়ে অভিযোগ এসেছে আমি বণিক সমিতির সভাপতি কে চিঠি পাটিয়েছি শ্রমিকের দাবিগুলো যথার্থ মুল্যায়ন করার জন্য।তবে তারা যদি প্রশাসনের চিঠি মুল্যায়ন না করে তাহলে পরিস্থিতি সামাল করতে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহন করব। সাচনা বাজার কর্মচারী ও শ্রমিক কল্যাণের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদের সদস্যবৃন্দদের উপস্থিতি মানববন্ধন সুসম্পন্ন হয়।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo