গোয়ালা-শিরন্টি ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি এখন নিত্যদিনের বাস্তবতা।খতিয়ান সংগ্রহ, নামজারী,খারিজ, হোল্ডিং নম্বর সংশোধন কিংবা জমির উন্নয়ন কর দিতে গেলেই দেখা যায় নানা ধরনের প্রতিবন্ধকতা।মানুষের সহজলভ্য অধিকারটুকু পেতে হয় দীর্ঘ অপেক্ষা অনিশ্চয়তা অশোভন ব্যবহারের মুখোমুখি হয়।মাঠ পর্যায়ের অনেক ভূমি অফিসে কর্মকর্তাদের অবহেলা অযথা বারবার ঘোরানো জটিল কাগজপত্রের অজুহাতে হয়রানি ক্রমে বেড়েই চলছে। এর সঙ্গে আরো ভয়ানক বাস্তবতা হলো দালালদের দাপট। ভূমি অফিসের ভেতরের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। চক্রটি বিশেষ করে গরিব অশিক্ষিত প্রান্তিক মানুষদের টার্গেট করে। অনেকের জমির প্রকৃত মালিক হয়েও সেবা না দালালদের দ্বারস্ত হন। এতে যেমন হয় অর্থের অপচয় তেমনি অনেক সময় ভুল ও জাল কাগজপত্রের তৈরি হয় জমি নিয়ে আইনি জটিলতা।এই পরিস্থিতিতে এখন ঐ কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের ভোগান্তি আরো বাড়বে, এবং রাষ্ট্রীয় সেবার প্রতি মানুষের আস্হা চরমভাবে ক্ষুন্ন হবে। এই ভূমিসেবাকে জনবান্ধব দুর্নীতি মুক্ত ডিজিটাল সেবার আওতায় এনে ভূমি সেবা ব্যবস্থাকে একটি নৈতিক টেকসই সরকারের ভূমি অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি