আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগসহ ঢাকার বিভিন্ন স্থানে অবরোধের মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার রাত ৮টায় থেকে বৈঠক চলছে। আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের এ বৈঠক সরকারপ্রধানের বাসভবন যমুনায় অনুষ্ঠিত হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে সরকারপ্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নেতৃত্বাধীন একদল বিক্ষোভকারী।