ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মধ্যরাতে অধ্যাদেশ জারি করে এনবিআর বিলুপ্তি।

আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে সংশোধন ছাড়াই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ করেছে সরকার। যার মাধ্যমে ৫৩ বছরের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হয়ে গেলো। সোমবার (১২ মে) মধ্যরাতে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। জারি করা অধ্যাদেশে শুধুমাত্র রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড নামে কোনো সংস্থা দেশে আর নেই। কঠোর গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে; মধ্য রাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১২ মে) রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo