ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাটে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরে দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুরকে আটকের বিষয়টি সন্ধ্যায় পাটগ্রাম থানার পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমান বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দহগ্রামের এলাকার গুচ্ছগ্রাম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। আরও অন্য কোথাও তার নামে মামলা রয়েছে কিনা তা খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo