নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় মেসার্স ঢাকা লুব অয়েল লিঃ এবং মেসার্স এ্যরাবিয়ান এন্টারপ্রাইজ" ওরগাঁও,গাউছিয়া, নারায়ণগঞ্জ এই প্রতিষ্ঠান দুইটিতে ২১.০৫.২০২৫ ইং তারিখে রোজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে অভিযান চালানো হয়।
সরকারের অনুমোদন ছাড়া বাজারের প্রায় ৫০ শতাংশ ভেজাল মবিলই তৈরি করছে মেসার্স ঢাকা লুব অয়েল লিঃ এবং মেসার্স এ্যরাবিয়ান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠান দুইটি গাড়ির ভেজাল মবিল তৈরি করে দামি দামি নামে ব্রান্ডিং করে সরকারের অনুমোদন ছারা বাজারে বিক্রয় করে, উক্ত প্রতিষ্ঠান দুইটি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে "ব্যাবহ্রত লুব্রিকেন্ট অয়েল রি-রিফাইনিং প্ল্যান্ট স্থাপন নীতিমালার-২০১৯" অমান্য করে নিবন্ধহীন ভাবে এবং পরিবেশের ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স ছারা শুধু মাত্র ট্রেড লাইসেন্স দিয়ে মবিল তৈরির কারখানা পরিচলান করে আসছে।
অদ্য ২১.০৫.২০২৫ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) এর অংশগ্রহণে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ঢাকা লুব ওয়েল লিঃ, বানিয়াদী, মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ নামীয় প্রতিষ্ঠানে প্রথম অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল পণ্য বিক্রয় ও বিতরন করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
অপর প্রতিষ্ঠান " মেসার্স এ্যরাবিয়ান এন্টারপ্রাইজল" ওরগাঁও,গাউছিয়া,নারায়ণগঞ্জ, অভিযানকালে ফেক্টরি থেকে মালিক ও কর্মচারীরা পালিয়ে যায় , এমতাবস্থায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলগলা করার সিদ্বান্ত গ্রাহন করে বলে সূত্রে জনা যায়।

অভিযানকালে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান দুইটি গাড়ির পুরাতন টায়ার, প্লাস্টিক এর দানা, পোড়া মবিল, কেরোসিন তেল ও একধরনের রিফাইনিং মেডিসিন একত্রে হিট দিয়ে তৈরি করছে ভেজাল মবিল। বিভিন্ন গ্রেডে তৈরি করে ড্রামে ভরে বিক্রি করছে খুচরা ও পাইকারি বাজারে।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম বলেন, প্রতিষ্ঠান দুইটি গাড়ির ভেজাল মবিল তৈরি করে দামি দামি নামে ব্রান্ডিং করে সরকারের অনুমোদন ছারা বাজারে বিক্রয় করে আসছে, এসব মানহীন মবিল ব্যাবহারের কারনে যেমন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশেও নষ্ট হচ্ছে তেমনি ভেজাল মবিলের কারনে যে কোনো গাড়ি যে কোনো সময় বিস্ফোরণেরও শঙ্কা রয়েছে। উক্ত ফেক্টরি দুইটির উৎপাদিত নকল-ভেজাল মবিলে সারা দেশ ছেয়ে গেছে।