ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিনামূল্যে নয়মাইল এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা প্রদান।

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপায়ে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম নয়মাইল এলাকার স্থানীয় ত্রিপুরা-চাকমা জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।

বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মেরুং ইউনিয়নের নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় ০৪ই বেংগলের দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি নির্দেশনায় সারাদিনব্যাপি চিকিৎসা সহায়তা ক্যাম্পে ৩শতাধিক স্থানীয় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। এসময় নারী, শিশু, বয়স্ক ৩শতাধিক রোগীর নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।

চিকিৎসা সহায়তা প্রদানকালে মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, দীঘিনালা জোনের জোন অধিনায়কের নির্দেশমতে নয় মাইল ত্রিপুরা পাড়া এলাকায় স্থানীয় উপজাতি জনগোষ্ঠির মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।

দূর্গম এলকার জনগোষ্ঠিত সম্প্রদায়ের মানুষেরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা অল্পতে রোগ দেখা দিলে চিকিৎসা নেয় না , মারাত্বক আকার ধারন করলে চিকিৎসা নিয়ে হাতপতালে আসে। দীঘিনালা জোনের পক্ষ থেকে দূর্গম এলাকার শিশু ও বয়স্কদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়ার জন্য ঔষধপত্র নিয়ে এসে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

উপজেলা বিশেষ বিশেষ দূর্গম এলকাতে বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা অবহত থাকবে। মেডিকিল ক্যাম্পে এসে চিকিৎসা নিয়ে বিমলা দেবী ত্রিপুরা(৭০) বলেন, আমি শরীরের ব্যথায় চলাফেরা করতে কষ্ট হত বুক জ¦ালাপোড়া করত আর্মির ডাক্তার আমাকে ভালো করে দেখে চিকিৎসা করে ঔষধ দিয়েছে। আর্মির ডাক্তার অনেক ভালো করে দেখে ঔষধ দেয়।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo