বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত রাজধানীর নয়া পল্টনে ‘তারুণ্যের সমাবেশ’।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করেছিল। সেখানে বড় একটি ইলেক্ট্রনিক পর্দা স্থাপন করা হয়েছে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি দেখানো হয়। জনাব তারেক রহমান স্লোগানে স্লোগানে সবার নেতাকর্মী সাথে বলেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্যকোন দেশ, সবার আগে বাংলাদেশ-বিএনপির তারুণ্যের সমাবেশে তারেক রহমান। বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। সেখানে মঞ্চে ছিলেন বিএনপি ও তিন সংগঠনের শীর্ষ নেতারা।
সভাপতি এম মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগের সমাবেশগুলোর মত এবারো লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। বেলা সাড়ে ১১টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে আসতে শুরু করেন। দুপুর ১টার নেতা-কর্মীদের উপস্থিতিতে কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক মুখর হয়ে ওঠে। ঢাকার এই সমাবেশে ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। রঙ-বেরঙের ক্যাপ পরা নেতাকর্মীদের হাতে ছিল লাল-সবুজ জাতীয় পতাকা এবং দলীয় পতাকা।
এ সময় ‘তারুণরা বিএনপির ভ্যানগার্ড’ বলে স্লোগান দিয়েছেন। সমাবেশ শুরুর আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস শিল্পীরা গান পরিবেশ করেছেন। সমাবেশ শুরুর আগে এম মুনায়ের মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দেশে মাসজুড়ে আমাদের যে কর্মসূচি ছিল এটা সামগ্রিভাবে সফল হয়েছে। তরুণ-যুবক-ছাত্রদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। ‘‘ আপনি দেখুন, আজকের এই সমাবেশে লক্ষ লক্ষ তরুণ-যুবকদের উপস্থিতি। এটা কী জানান দিচ্ছে? তরুণ-যুবকরাই একটা বিশাল শক্তি।”