'বিএনপি করে নিজের লাইফটা শেষ করলাম’ এমন হৃদয়বিদারক কথায় শুরু। এরপর ফেসবুক লাইভে এসে বি'ষপা'ন করেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক উমর ফারুক।
পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক উমর ফারুক ফেসবুক লাইভে এসে আ/ত্ম/হ/ত্যা/র চেষ্টা করেন। এঘটনায় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উমর ফারুকের পরিবার জানায়, গতকাল (২৫ জুন) বিকেলে নবনিযুক্ত ইউএনও'র সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে এঘটনা ঘটে। উমর ফারুক অসুস্থ থাকায় প্রকৃত ঘটনা পরিবারের কেউই সঠিকভাবে বলতে না পারলেও উপজেলা বিএনপির এক নেতা জানান, নবনিযুক্ত পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা দেয়ার কিছুসময় পর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক উমর ফারুক পরিষদ চত্বরে আসে। কেনো উমর ফারুককে শুভেচ্ছা বিনিময়ে সঙ্গে রাখা হয়নি মর্মে ক্ষোভ প্রকাশ করে উচ্চবাক্য শোনান এবং এজন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলকে দোষারোপ করে চিৎকার করেন। রাগারাগি করে ফারুক ঘটনাস্থল ত্যাগ করার পরপরই ওয়ালিউর রহমান সোহেল বিষয়টি তাৎক্ষণিক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুকে অবগত করলে তিনি বিষয়টি খতিয়ে দেখে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে একটি সুত্র বলছে, উমর ফারুকের বিরুদ্ধে বহিস্কারের ঘোষণা আসবে এমন তথ্য পেয়ে তিনি গভীর রাতে আবেগতাড়িত হয়ে ক্ষোভে আ/ত্ম/হ/ত্যা/র চেষ্টা করেন।