বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দু'জন কর্মীকে আটক করে এক মাসের সাজা দেয় পাটগ্রাম উপজেলা প্রশাসন। পাটগ্রামের অ-বাজার এলাকা থেকে রাত্রে বেলাল ও সোহেল নামে দু'জনের কাছে ১ লাখেরও অধিক টাকার রিসিভ মানিসহ আটক করেন বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিএনপি নেতাকর্মী সহ ২০০-২৫০ জন দুর্বৃত্ত কযোগে থানা চত্বরে ঢুকে ভাঙচুর শুরু করে। তারা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে, গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে, ইট-পাটকেল ছুড়ে থানার জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলে। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এসময় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে লালমনিরহাট, হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষ পুলিশসহ আহত ২৩জন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমিসহ ছয়জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাজতখানার তালার চাবি নিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনিয়ে নেয়।