থানায় ভাঙচুর ও আসামি ছিনতাই করার ঘটনায়,বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির নেতারা, উক্ত উপজেলায় বিএনপির সংবাদ সম্মেলন আয়োজন করেন,সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। দল হিসাবে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এবং বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর প্রচার করা হয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয় এনসিপির নেতা উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পাটগ্রাম উপজেলা বিএনপিকে নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য ও পোস্ট দিয়েছেন তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক।