ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা- আনোয়ার হোসেন স্বপন কে আহ্বায়ক ও তৌহিদুল ইসলাম লিটন কে সদস্য সচিব করা হয়েছে।

লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে শহরের মিশন মোড়ের হামারবাড়িতে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আলোচনায় অংশ নেওয়া সদস্যদের সর্বসম্মতিতে তিনি ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

 

নবগঠিত আহ্বায়ক কমিটিতে—

আহ্বায়ক : আনোয়ার হোসেন স্বপন (এটিএন নিউজ ও সমকাল)

যুগ্ম আহ্বায়ক : মাহমুদুল হক (দীপ্ত টেলিভিশন)

সদস্য সচিব : তৌহিদুল ইসলাম লিটন (বৈশাখী টেলিভিশন ও সিএনআই নিউজ)

যুগ্ম সদস্য সচিব : মোতাহার হোসেন বিদ্যুৎ (দৈনিক খবর)

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—আব্দুর রব সুজন (দৈনিক প্রথম আলো), এস দিলীপ রায় (ডেইলি স্টার), আনিছুর রহমান লাডলা (যমুনা টেলিভিশন), মেহেদী হাসান জুয়েল (বাংলাভিশন), আবু হাসনাত রানা (ফিনান্সিয়াল এক্সপ্রেস), মিলন পাটোয়ারী (৭১ টেলিভিশন), আশিকুর রহমান ডিফেন্স (এসএ টিভি), আলতাফুর রহমান (জিটিভি), মাজহারুল ইসলাম বিপু (দৈনিক ডেসটিনি), লাভলু শেখ (দৈনিক সংগ্রাম) এবং মাহফুজুল ইসলাম বকুল (চ্যানেল টুয়েন্টিফোর)।

ঘোষণার সময় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে লালমনিরহাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo