ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট সোসাইটি (হিডস) উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট সোসাইটি (হিডস)।

দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণের দাবিতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে দুপুর ১২টা থেকে শান্তিনগরের ওয়াটার গার্ডেনে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রওনকুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন এ কে এম পারভেজ চৌধুরী, মহসিন মল্লিক, বরুন বরুয়া, সাগর বরুয়া, রেজাউল ইসলাম ও হানিফুজ্জান। বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিদ্যমান চ্যালেঞ্জ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেন।

পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, এন এইচ কে মিঠু ও তারেক আবদুল্লাহ। উপস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সেন্ট্রাল কো-অর্ডিনেটর শাহ হেলাল সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিডস-এর চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo