ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ওসমান হাদি গুলিবিদ্ধ, নেয়া হয়েছে হাসপাতালে।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার " মুহাম্মদ তালেবুর রহমান ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানা যায় আজ দুপুর ২টা ২৫ মিনিটে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘঠনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি কালো রংএর মটরসাইকেলচালক গুলির শব্দ পরেই ঘঠনার স্থান থেকে দুরুত পালিয়ে যেতে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo