বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল সোয়া ৯টার একটু পরে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিয়ে যাওয়া হয়েছে।
খালেদা জিয়ার মরদেহ তাঁর দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা ছিল। তবে গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়।
এখানে নেতা কর্মী ও স্বজনেরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। পরে সংসদ ভবনের দক্ষিণ প্লেজায় জানাজা বেলা ২টায়। সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান থেকে খালেদা জিয়াকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।