ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শান্তিপূর্ণভাবে চলছে ত্রেরোদশ জাতীয় সংসদ নির্বাবনের ভোট গ্রহণ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

২০২৪ সালে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট (গণভোট) দিয়ে মত জানাচ্ছেন ভোটারেরা।

ভোট দিতে ভোর থেকে বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেন ভোটারেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। ভোট দিতে কেন্দ্রে আসা ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখে গেছে। কিছু কিছু কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেই আশা করছেন তাঁরা।

সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।

’ রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকাল পৌনে নয়টার দিকে ভোট দেন ঢাকা-১৫ আসনের এই প্রার্থী। ভোট দেওয়ার পর তিনি বলেন, এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে। এই ভোটের মাধ্যমে ভবিষ্যতে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না। বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের জনগণের সরকার। তাঁরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।

ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী সকাল ৮টার দিকে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য হয়েছে সরকার গঠনের লক্ষ্যে। তাঁরা মনে করছেন, তাঁরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছেন। নির্বাচন সুষ্ঠু হলে জনরায় মেনে নেবেন বলেও জানান তিনি। 

প্রথম আলো

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo