লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে নির্বাচনি কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে,
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ১ লক্ষ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৫৭২ ভোট।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।
এদিকে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ১ লাখ ৪০ হাজার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৩৮৭ ভোট।
তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা জয় পাওয়ায় জেলায় দলটির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এ ফলাফল নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।