ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জলঢাকায় সাংবাদিক মেহেদীর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

নীলফামারীর জলঢাকায় সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব জলঢাকা-এর সদস্য হাসানুর কাবীর মেহেদীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ ই ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। বক্তারা বলেন, হাসানুর কাবীর মেহেদী ছিলেন একজন সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সমাজের অসংগতি তুলে ধরতে সাহসী ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান কবির লেলিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান লেবু ও সহ-সাধারণ সম্পাদক মোঃ আবেদ আলী। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইদুল হাসান। এবং জলঢাকার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo